মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » বাংলাদেশ দলে প্রবাসী বাড়ায় খুশি জামাল ভূঁইয়া
বাংলাদেশ দলে প্রবাসী বাড়ায় খুশি জামাল ভূঁইয়া

বজ্রকণ্ঠ ডেস্ক::
‘আমরা চারদিন আগে অনুশীলন শুরু করেছি। বুধবার আমাদের ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে ম্যাচও গুরুত্বপূর্ণ। কালকেও আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলবো ‘
ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই ভুটান আর এই ভুটানের সাথে কিভাবে তুলনা করবেন? জবাবে জামাল ভূইয়া বলেন, ‘সেই ম্যাচ আর এই ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন। গত বছর নভেম্বরে হওয়া ম্যাচের আগে দুই তিন মাসের মতো ঘরোয়া ফুটবলে বিরতি ছিল। আর এই ম্যাচ এমন এক সময় খেলছি যখন ফুটবলাররা কেবল মাত্র লিগ শেষ করলো। তাই সবাই ম্যাচের মধ্যেই ছিল। তাই আমি বলবো এটা আলাদা একটা অবস্থা।’
২০১৩ সালে জামাল ভূঁইয়াকে দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী খেলার পথ উম্মুক্ত হয়েছিল। এক যুগের ব্যবধানে এখন বাংলাদেশ দলের প্রাথমিক তালিকায় ৬ জন প্রবাসী ফুটবলার। এই যে একটা পরিবর্তন সেটা কে কিভাবে দেখছেন?
‘আমার খুবই ভালো লাগছে। কারণ, আমার পর যখন তারিক (ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী) যোগ দিয়েছিলেন তখন আমি চিন্তা করেছিলাম আরো কোনো প্রবাসী হয়তো যোগ দেবেন না। এখন দেখছি আস্ত আস্তে নম্বর বাড়তেছে। এটাকে আমি দেমের ফুটবলের জন্য ভালো মনে করছি। দেখুন এই প্রবাসী ফুটবলের বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্রান্স। তাদের বেশিরভাগ খেলোয়াড় বাইরের। দেশটি কিন্তু বিশ্বকাপের শিরোপাও জিতেছে।’
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির জন্যই জামালরা ভুটানের বিপক্ষে ভালো করতে চায়। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ড্র করেছে। এখন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলে ভালো একটা অবস্থানে থাকতে পারবে হামজা চৌধুরীরা।
বিষয়: #খুশি #জামাল #দলে #প্রবাসী #বাংলাদেশ #বাড়ায় #ভূঁইয়া










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 