শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো শুরু
প্রথম পাতা » Draft » ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো শুরু
২৬৬ বার পঠিত
শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো শুরু

বজ্রকণ্ঠ ডেস্ক::
ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো-২০২৫ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সম্মানিত আহ্বায়ক জাকির হোসেন নয়ন, বিপিএইচসিডিওএর মহাসচিব ডা. মইনুল আহসান।

প্রধান অতিথির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চিকিৎসা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি সেক্টরটি খুবই জটিল। ডায়াগনস্টিক ও চিকিৎসাসেবার জন্য প্রশাসনের সঙ্গে মেডিকেল ইন্সপেক্টর থাকতে হবে। ডায়াগনস্টিকের ক্ষেত্রে একই মেশিন বেসরকারি ও সরকারি ক্ষেত্রে একরকম হয় না। বাংলাদেশের সবকিছুর দাম যদি জানা যায় তাহলে কেন যন্ত্রপাতির দাম জানা যাবে না?

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে যেন ফার্মেসি থাকে। সেটা যেন ওষুধের দোকান হয়ে না ওঠে। লিকুইড ডিসপোজাল গাফিলতি কেন হচ্ছে সেটা দেখা উচিত।

সায়েদুর রহমান বলেন, সব ধরনের রেইডে স্বাস্থ্য ইন্সপেক্টর থাকা উচিত। সঙ্গে রেফারেল সিস্টেম ঠিক করা উচিত। একজন ডাক্তার দিনে ১০০ রোগী দেখবে, এটা যেমন ঠিক নয়, আবার রোগীরাও এতে মাইন্ড করে। এখানে ইন্টারকারেকশন ঠিক করে নিয়মের মধ্যে আনতে হবে।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স সার্ভিসে একটা বড় প্রশ্ন উঠেছে। এখানে যারা গাড়ি চালান তারা কতটুকু প্রশিক্ষণ প্রাপ্ত? তারা ঠিকঠাক সেবা দেওয়ার সামর্থ্য রাখেন কি না সেটা জানতে হবে। চিকিৎসার শুরুটাই হয় অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে। নয়তো এটা কেবল একটা মাইক্রোবাস হয়ে উঠবে।

বাংলাদেশের চিকিৎসাসেবাকে ডিসেন্ট্রালাইজড করার বিষয় তিনি বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সেন্ট্রালাইজড হয়ে গেছে। ঢাকায় বিভিন্ন হাসপাতাল রয়েছে ভালো সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু নীলফামারী, ঠাকুরগাঁওয়ের কোনো রোগী হঠাৎ হার্ট অ্যাটাক করলো, তাকে সিপিআর দিয়ে বাঁচানো হলেও ঢাকা পর্যন্ত আসতে অবস্থা খারাপ হয়ে যায়। তাই ভালো চিকিৎসার জন্য অবশ্যই জেলা শহরগুলোতেও চিকিৎসা সেবার মান ভালো করতে হবে। তাই চিকিৎসাসেবারকে সারাদেশেই ডিসেন্ট্রালাইজড করতে হবে।

সরকারি বেসরকারি এবং বিশেষায়িত হাসপাতাল নিয়ে প্রধান অতিথি বলেন, আবার বিশেষায়িত হাসপাতাল যেমন ক্যানসার হাসপাতালের সঙ্গে অন্যান্য হাসপাতালের একটা পার্থক্য থাকবে। এগুলোতে আইনি রিফ্লেকশন থাকা দরকার এবং যখন ভিজিট করবে তখনও রিফ্লেকশন যেন দেখা যায়। উন্নত দেশসহ আশেপাশের দেশগুলোতে এমন নিয়ম আছে। এই ডিটেইল কাজগুলো যেন হয় এজন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল থাকা জরুরি। মেডিকেল কলেজ নিয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিল ইতোমধ্যে কাজ করছে। তারা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্বিশেষে মেডিকেল কলেজ করার পক্ষে কাজ করে যাচ্ছে। আমিও পার্সোনালি মনে করি এখানে সরকারি-বেসরকারি হওয়া উচিত না। এটা আমি মনে করি আইনিভাবে প্রক্রিয়ায় আনা দরকার।

এই মেলায় চীন, জাপান, পাকিস্তান, ভারত, কোরিয়া ও বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে প্রায় দুই শতাধিক মেডিকেল ইক্যুইপমেন্ট প্রস্তুতকারক কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন।

জানা যায়, ২০২৫ সালে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বৃদ্ধি পেয়ে মাথাপিছু খরচ দাঁড়াবে আনুমানিক ৬০ ডলার। যা ২০২০ সালের তুলনায় ১৭.৬৫% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত দুই দশকে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোর উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা চারগুণ বৃদ্ধি পেয়েছে। যা ১,১২৫ থেকে ৪,৪৫২ এ পৌঁছেছে। ক্লিনিকগুলোর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়ে ৪১১ থেকে বেড়ে ১,৩৯৭, ডেন্টাল ক্লিনিকগুলোতে প্রায় সাতগুণ বৃদ্ধি পেয়ে ১২২ থেকে ৮৩৯ টি হয়েছে। অন্যদিকে, ডায়াগনস্টিক সেন্টারগুলো ছয়গুণ বৃদ্ধি পেয়েছে, ১,৭৭৮ থেকে বেড়ে ১০,২৯১টি হয়েছে।

এছাড়াও প্রতিবছর চিকিৎসা ব্যায় আনুপাতিক হারে বাড়ছে। ২০২০ সালে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যয় ছিল ৫১ ডলার, যা ২০১৯ সালের তুলনায় ৬.২৯% বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যয় ছিল ৪৮ ডলার, যা ২০১৮ সালের তুলনায় ৬.৫৩% বেশি। ২০১৮ সালে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যয় ছিল ৪৫ ডলার, যা ২০১৭ সালের তুলনায় ৫.৮৪% বেশি। ২০১৭ সালে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যয় ছিল ৪২ ডলার, যা ২০১৬ সালের তুলনায় ৬.৮৭% বেশি। প্রতিবছর এভাবেই স্বাস্থ্যসেবা ব্যয় বাড়ছে।

এই মেলায় সেমিনার এবং নির্মাতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়ী থেকে ব্যবসায়ী এবং ব্যবসায়ী থেকে কাস্টমার যোগাযোগের ব্যবস্থা রয়েছে। যেখানে অংশগ্রহণকারীরা ডায়াগনস্টিক চিকিৎসা সরঞ্জাম খাতে আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহার এবং নবনির্মিত প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, সঙ্গে বাজার সম্ভাবনাও প্রসারিত হবে।

আয়োজকদের তথ্যমতে, ঢাকা আন্তর্জাতিক ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো- ২০২৫ হলো সর্বশেষ আধুনিক প্রযুক্তি, সহযোগিতা বৃদ্ধি এবং ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট সেক্টরের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি স্বাস্থ্যসেবার জন্য একটি স্বাস্থ্যকর এবং প্রযুক্তিতে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার যাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।

এই মেলা আগামী ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান থাকবে।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস