বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল
বজ্রকণ্ঠ সংবাদ :::
![]()
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসবে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার)।
প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক লালদীঘির মাঠে এই খেলার আয়োজন করা হবে। আর বলীখেলাকে ঘিরে মাঠের আশেপাশে ২৪ এপ্রিল শুরু হবে বৈশাখী মেলা, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল বলেন, প্রতি বছরের মতো এবারও ১১, ১২ ও ১৩ বৈশাখ মেলা অনুষ্ঠিত হবে। আর বলীখেলা হবে ২৫ এপ্রিল (১২ বৈশাখ)। সেদিন বিকেল ৪টায় লালদীঘি মাঠে বলীখেলা শুরু হবে।
বলীখেলা ও মেলা আয়োজন বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মহানগর পুলিশের সঙ্গে মেলা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বলীখেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে দেশের ঐতিহ্যবাহী এবং আলোচিত এ বৈশাখী মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রগণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, ২৫ এপ্রিল বলীখেলা ও মেলার সিদ্ধান্ত হয়েছে। তবে সড়ক বন্ধ করে কোনো মেলা করা যাবে না। গাড়ি চলাচলের সুযোগ রেখে মেলার স্টল বা মেলা করা যাবে।
বিষয়: #এপ্রিল #ঐতিহ্যবাহী #চট্টগ্রাম #জব্বার #বলীখেলা




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
