শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » টানা তিন রানআউটে দিল্লিকে থামিয়ে মুম্বাইর শ্বাসরুদ্ধকর জয়
প্রথম পাতা » Draft » টানা তিন রানআউটে দিল্লিকে থামিয়ে মুম্বাইর শ্বাসরুদ্ধকর জয়
২৬৪ বার পঠিত
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা তিন রানআউটে দিল্লিকে থামিয়ে মুম্বাইর শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক::
টানা তিন রানআউটে দিল্লিকে থামিয়ে মুম্বাইর শ্বাসরুদ্ধকর জয়

প্রথম চার ম্যাচ টানা জিতে নিজেদেরকে অপরাজেয় হিসেবেই প্রমাণ করে যাচ্ছিলো দিল্লি ক্যাপিটালস। তবে, পঞ্চম ম্যাচে এসে আর এই অপরাজেয় যাত্রা ধরে রাখতে পারলো না, শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে মাত্র ১২ রানে হেরে গেলো দিল্লি।

দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে ১ ওভার বাকি থাকতে ১৯৩ রানে অলআউট হয়ে যায় দিল্লির ব্যাটাররা।

শেষ ১২ বলে দিল্লির প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভার বল করতে আসেন জসপ্রিত বুমরাহ। প্রথম বলে আশুতোষ শর্মা কোনো রান করতে পারেননি। পরের বলে রিভার্স স্কুপে বাউন্ডারি মেরে দেন আশুতোষ। পরের বলেও ব্যাটের কানায় লেগে বল চলে যায় বাউন্ডারির বাইরে।

এরপরই দারুণ নাটক জমে ওঠে। টানা তিন বলে তিন উইকেট পড়লো দিল্লির। তিনটি রানআউট। অর্থ্যাৎ রানআউটের হ্যাটট্রিক। ওভারের চতুর্থ বলে আশুতোষ শর্মা ১ রান নেয়ার পর দ্বিতীয় রান নিতে গিয়েই রানআউট হয়ে যান। এরপর কুলদিপ যাদবও একই কাণ্ড করলেন। দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হলেন।

ওভারের শেষ বলে বুমরাহকে মোকাবেলা করেন মোহিত শর্মা। এবার আর দ্বিতী রান নিতে গিয়ে নয়, প্রথম রান নিতে গিয়েছিলেন তিনি; কিন্তু মিচেল সান্তনারের সরাসরি থ্রোতে রানআউট হলেন তিনি।

এ নিয়ে এবারের আইপিএলে মাত্র দ্বিতীয় জয়ের দেখা পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। আর পঞ্চম ম্যাচে এসে প্রথম হারের দেখা পেলো দিল্লি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন দিল্লি। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে গুজরাট টাইটান্স। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

দিল্লির কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে মোটামুটি গতিতে রান তুলতে থাকে মুম্বাই। ১৮ রান করে আউট হন ওপেনার রোহিত শর্মা। আরেক ওপেনার রায়ান রিকেলটন ২৫ বলে করেন ৪১ রান। সুর্যকুমার যাদব ২৮ বলে করেন ৪০ রান।

সর্বোচ্চ ৫৯ রান করেন তিলক ভার্মা। ৩৩ বলে ৬টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। শেষদিকে নামান ধির ১৭ বলে করেন ৩৮ রান।

জবাব দিতে নেমে দিল্লি ক্যাপিটালস জয়ের পথেই ছিল। বিশেষ করে করুন নায়ার এবং অভিষেক পোড়েলের ব্যাটে বেশ ভালো অবস্থানেই ছিল স্বাগতিকরা। ৪০ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন করুন নায়ার। ১২টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। অভিষেক পোড়েল ২৫ বলে করেন ৩৩ রান। এছাড়া বাকি ব্যাটাররা দাঁড়াতে পারেনি মুম্বাইর বোলারদের সামনে।

করন শর্মা নেন ৩ উইকেট। ৩জন তো হলেন টানা রানআউট।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত