বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ::
![]()
ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিশাল থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য পাঁচপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মো. রুহুল আমিন (৪৯) নামের এক ব্যক্তিকে তার বসতবাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিনের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি মধ্য পাঁচপাড়া গ্রামের মৃত আবুবকর সিদ্দিক ও মৃত হাজেরা খাতুনের ছেলে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিষয়: #কারবারি #গ্রেফতার #ত্রিশাল #মাদক










রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার 