বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
নিজস্ব প্রতিবেদক::
![]()
দীর্ঘ ১৬ বছর ধরে জাতীয় সংসদের সংবাদ সংগ্রহে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মো. ইব্রাহিম খলিল। বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতায় এবারও তিনি আগামী ১২ই মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
নারায়ণগঞ্জের একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ এবং জাতীয় দৈনিক ‘সচেতন বাংলাদেশ’ পত্রিকার “সম্পাদক ও প্রকাশক” হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
বিগত ১৬ বছর ধরে তিনি জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং সংসদীয় স্থায়ী কমিটির সংবাদগুলো সংসদে সরেজমিন উপস্থিত থেকে সংবাদ প্রকাশ করে আসছেন। সংসদীয় কার্যপ্রণালী ও সংবাদ সংগ্রহে তার বিশেষ পারদর্শিতা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।
তার সাংবাদিকতার পরিধি কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। তিনি সার্কভুক্ত দেশসমূহে ‘সার্ক স্টিকার ভিসা’র মাধ্যমে নিয়মিত সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে আসছেন। উল্লেখ্য, ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে তিনি ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন, যা দেশের সাংবাদিকতা জগতের জন্য এক বিশেষ গৌরব।
মো. ইব্রাহিম খলিল সাংবাদিকতাকে কেবল পেশা নয়, বরং দেশসেবার ব্রত হিসেবে বেছে নিয়েছেন। রাষ্ট্র ও জনগণের কল্যাণে আমৃত্যু সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখাই তার মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি এক আপসহীন ও ন্যায়পরায়ণ কলমসৈনিক।
বিষয়: #অধিবেশন #ইব্রাহীম #এয়োদশ #করবেন #কাভার #খলিল #প্রথম #সংবাদ #সংসদ #সাংবাদিক










দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ 