সোমবার ● ৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
বজ্রকণ্ঠ::
![]()
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ভারত। এর আগে ২০০৭ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।
রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হের প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই দলীয় সর্বোচ্চ রান। এর আগে এত রান করতে পারেনি কোনো দল।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। ৯৬ রানের জয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য রয়েছে বড় অঙ্কের পুরস্কার অর্থ।
এই আসরের জন্য মোটা অঙ্কের পুরস্কার তহবিল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট অর্থের পরিমাণ প্রায় ১৩.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬৪ কোটি টাকা। ২০২৪ সালের আসরের তুলনায় এবার পুরস্কার তহবিল প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চ্যাম্পিয়ন হওয়া ভারত পাবে প্রায় ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ড পাবে প্রায় ১.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকার মতো।
সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাবে প্রায় ৭ লাখ ৯০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকার কাছাকাছি।
সুপার এইটে ওঠা প্রতিটি দল পাবে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার মতো।
গ্রুপপর্বে অংশ নেয় ২০টি দল। গ্রুপপর্ব থেকে বাদ পড়া দল পাবে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার মতো।
বিষয়: #জয় #টানা #টি #টোয়েন্টি #বিশ্বকাপ #ভারত










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 