মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Default Category » নলিয়ানে কোস্টগার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাহিদ আটক
নলিয়ানে কোস্টগার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাহিদ আটক
মনির হোসেন :::
![]()
সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান বাজার এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
৮ এপ্রিল মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মোজাহিদ গাজি (২৮)। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #নলিয়ান #ব্যবসায়ী #মাদক #মোজাহিদ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
