শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » শেরে বাংলায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উত্তাল উইলোবাজি শামীম পাটোয়ারীর
প্রথম পাতা » Draft » শেরে বাংলায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উত্তাল উইলোবাজি শামীম পাটোয়ারীর
৩০১ বার পঠিত
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেরে বাংলায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উত্তাল উইলোবাজি শামীম পাটোয়ারীর

বজ্রকণ্ঠ ডেস্ক::
শেরে বাংলায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উত্তাল উইলোবাজি শামীম পাটোয়ারীর

তার সাথে আর কেউ রান পাননি। রান পাননি বলা কম হয়ে গেল। দাঁড়াতে পারেননি বলাই হবে যুক্তিযুক্ত। নাইম শেখ (১৮), আব্দুল্লাহ আল মামুন (৭), শাহাদাত হোসেন দিপু (১), জাকির হাসান (০), সাজ্জাদুল হক রিপন (০), ইরফান শুক্কুর (১৯) আর রিশাদ হোসেন (৩) ব্যর্থতার ঘানি টেনেছেন।

আজ রোববার শেরে বাংলায় মোহামেডান পেসার এবাদত হোসেন আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাঁড়াশি বোলিং আক্রমণের বিপক্ষে ব্যর্থতার মিছিল করেছেন প্রাইম ব্যাংকের বাকি ব্যাটাররা। তারা ৭ জন মিলে করেছেন মোটে ৪৮ রান। ব্যতিক্রম একজনই-শামীম পাটোয়ারী।

একদিক আগলে রাখার পাশাপাশি বুক ভরা সাহস নিয়ে স্বচ্ছন্দে ব্যাটিং করলেন শামীম পাটোয়ারী। একবারের জন্য মনে হয়নি অন্যপ্রান্তে প্রায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটছে। যখনই স্ট্রাইক পেয়েছেন, একদম আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাটের মাঝখান দিয়ে খেলেছেন এ বাঁহাতি উইলোবাজ।

মাত্র ৬৭ রানে ইনিংসের প্রথম অর্ধেক খোয়া যাওয়ার পর এতটুকু হতোদ্যম না হয়ে ঝড়ের গতিতে উইকেটের চারিদিকে বাহারি শট খেলা সহজ কাজ নয়। রীতিমত কঠিন। শামীম আজ সে কঠিন কাজটিই অবলীলায় করে দেখালেন।

মোহামেডানের বোলারদের যেখান দিয়ে খুশি উড়িয়ে মেরেছেন। কখনো বাউন্ডারি, কখনওবা ছক্কার ফুলঝুরিতে মাঠ মাতিয়েছেন শামীম পাটোয়ারী। অমন চাপের মুখে দমে না গিয়ে ইচ্ছেমত শটস খেলে ফিপটি পূরণ করেছেন মাত্র ৩২ বলে।

হাতে পর্যাপ্ত ওভার বাকি ছিল। কিন্তু পার্টনার ছিলেন মাত্র ২ জন। তাই সময় গড়ানোর সাথে সাথে আরও তেড়েফুওে ব্যাট চালাতে গিয়ে নিজের সেঞ্চুরিটাও পূর্ণ করা হয়নি শামীম পাটোয়ারির। শতক থেকে মাত্র ১১ রান পিছনে থেকে মোহামেডান পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার।

শেষ পর্যন্ত শামীম পাটোয়ারীর সাহসী আর মারমুখী ব্যাটিংয়ের ওপর ভর করেই দেড়শো পেরিয়েছে (১৭৪) প্রাইম ব্যাংক। যার ৮৯ রানই শামীমের। ৬১ বলের ইনিংসে ৮৯ রানের ৬৪-ই (৪ ছক্কা ও ১০ বাউন্ডারি) আসে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে।

মোহামেডানের পেসার এবাদত হোসেন ২৭ রানে ৩টি আর স্পিনার তাইজুল ইসলাম মাত্র ৫ রানে নেন ৪টি উইকেট।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু