শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » স্বামীর কিছুই ভালো লাগে না স্ত্রীর, জুটি মোশাররফ-তানিয়া
স্বামীর কিছুই ভালো লাগে না স্ত্রীর, জুটি মোশাররফ-তানিয়া
বিনোদন ডেস্ক::
![]()
গেল কয়েক বছরে বেশ কিছু নাটকে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন তারা। তাদের নাটকগুলো পেয়েছে দর্শক ও সমালোচকদের প্রশংসা। ভিউয়ের বাজারেও চমক দেখিয়েছে। সেইসব সাফল্যের প্রেরণায় আবার জুটি হয়ে নাটকে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় এ নাটকের নাম ‘টোনাটুনির সংসার’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় ভিন্ন ধরনের এ গল্পে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ ও তানিয়া। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের চটের আঁগা শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।
পরিচালক সৈয়দ শাকিল জানান, ‘টোনাটুনির সংসার’ নাটকটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের পর ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েকবছর পর এসে স্বামী খেয়াল করে দেখলো যে তার কোনোকিছুই স্ত্রীর ভালো লাগেনা। কাপড়, খাবার চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে ঘটে যাওয়া নানা নাটকীয় ঘটনা নিয়েই তৈরি হয়েছে নাটকটি। বেশ মজা পেয়েছি অভিনয় করে।’
সৈয়দ শাকিল জানান, এর আগে তার পরিচালনায় মোশাররফ করিম ‘মিস্টিরিয়াস জার্নি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। শিগগিরই তাকে নিয়ে সৈয়দ শাকিল আরো বড় পরিসরে একটি কাজ করবেনও বলে জানালেন।
বিষয়: #কিছুই #জুটি #না #ভালো #মোশাররফ-তানিয়া #লাগে #স্ত্রীর #স্বামীর




থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো
মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর
পশ্চিমা পোশাকে নিজেকে মেলে ধরলেন কেয়া পায়েল
‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমার নায়িকা হঠাৎ আলোচনায়
ফের আলোচনায় হানিয়া আমির
অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন, কী আছে এই সিনেমায়
জীবন অনিশ্চিত, ছোট-বড় বলে কিছু নেই: পরীমণি
৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সালমা
হাফ প্যান্ট পড়া পরীমণির ‘শীত নাই’
