শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের দাবি খেলাফত মজলিসের
প্রথম পাতা » Draft » ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের দাবি খেলাফত মজলিসের
১৯৫ বার পঠিত
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের দাবি খেলাফত মজলিসের

বজ্রকণ্ঠ ডেস্ক:
ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের দাবি খেলাফত মজলিসের

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় জড়িত ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

একই সঙ্গে শিশুটির ধর্ষণের পেছনে যারা মদদ দিয়েছে তাদের সবাইকে ফাঁসি ও প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে বলেও দাবি জানান তারা।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক বিক্ষোভ মিছিলে বক্তারা এসব দাবি জানান। ‘ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদ’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় ধর্ষকদের ঠিকানা- এই বাংলায় হবে না, ধর্ষকদের ঠিকানা-এই বাংলায় হবে না; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই; নারায়ে তাকবির, আল্লাহু আকবার; বংলাদেশ খেলাফত মজলিস, জিন্দাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলটির নেতা-কর্মীরা।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, আজকে বাংলাদেশ অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য দেখেছে। এই রমজান মাসে একটা শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এমন ঘটনার জন্য বাংলাদেশ কখনো প্রস্তত ছিল না। ধর্ষণ কেন ঘটে বিষয়টা বুঝতে হবে। তার বিশ্লেষণ করতে হবে। ব্যাভিচারকে প্রমোট করবেন আবার ধর্ষণ বন্ধ করার চেষ্টাও করবেন- তা হবে না।

ধর্ষণ বন্ধে অবাধ মেলামেশা বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, নাটক সিনেমায় ছেলে-মেয়েদের অবাধ মেলামেশার শিক্ষা দেওয়া হয়। এ জন্য এই প্রজন্মের ছেলে মেয়েরা মানসিকভাবে বিকারগস্ত হয়। আমরা দেখেছি সরকার সমস্ত পর্ন সাইট বন্ধের ঘোষণা দিয়েছে। সব সাইট বন্ধ করতে হবে। যত ধরনের অশ্লীল সিনেমা ও নাটক আছে এইসব বন্ধ করতে হবে। নারী-পুরুষের শালীন পোশাকের কোড থাকতে হবে।

তিনি আরও বলেন, যারা শিশুটিকে শহীদ করেছে, তাদের যারা মদদ দিয়েছে তাদের সবাইকে ফাঁসি দিতে হবে। শুধু ফাঁসি না, তাদের প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে।

অন্য বক্তারা বলেন, মাগুরার শিশুটির ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যে সংবিধান দিয়ে ধর্ষক ও সুবিধাবাদীদের বিচার করবেন, সেই সংবিধানেই নারীদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করতে চাওয়া সুবিধাবাদী লোকজন লুকিয়ে আছে। যেমন, আপনি যে সরষে দিয়ে ভূত ছাড়াবেন, সেই সরষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। এই বিক্ষোভ থেকে আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

পরে উপস্থিত নেতাদের বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচিটি শেষ হয়।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ