শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এনামুল হক: ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: :
![]()
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা-এ স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে ত্রিশাল (অগ্রণী) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান-এর ২৩ তারিখ শুক্রবার বিকেলে উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। “মানবতার টানে, ভয় নেই রক্তদানে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে সংগঠনটি এবার অষ্টমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মো. আল-মাসুম রায়হান এর সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অতীতে আমরা সাধারণ মানুষের রক্তের চাহিদা পূরণে সবসময় কাজ করে এসেছি। ভবিষ্যতেও ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’ মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।” আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
বিষয়: #অগ্রণী #এনামুল #ত্রিশাল #রক্তদান #হক










বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার 