শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়ায় বিনোদনকেন্দ্রে অভিযান, বাংলাদেশিসহ আটক ৮০
মালয়েশিয়ায় বিনোদনকেন্দ্রে অভিযান, বাংলাদেশিসহ আটক ৮০
![]()
বজ্রকণ্ঠ ডেস্ক::
মালয়েশিয়ায় বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৭ মার্চ) রাতে সেলাঙ্গরের সেরি কেম্বাঙ্গানের একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ৭৫ জন নারী ছিলেন।যাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের নাগরিক।
বিবৃতিতে আরও জানান, এ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর রাত সাড়ে ১০ টায় অভিযানটি পরিচালিত হয়।
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।
বিষয়: #অভিযান #আটক ৮০ #কেন্দ্রে #বাংলাদেশিসহ #বিনোদন #মালয়েশিয়ায়










সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। 