শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » নবীগঞ্জে ডেভিট হান্টে যুবলীগ ও কৃষকলীগের দুই সভাপতি গ্রেফতার
নবীগঞ্জে ডেভিট হান্টে যুবলীগ ও কৃষকলীগের দুই সভাপতি গ্রেফতার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-

নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ও বিকালে কৃষকলীগ ও যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সহ দুই ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, ৬নং কুর্শি ইউপি কৃষকলীগ সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছ (মেম্বার) ৫নং আউশকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মেম্বারকে পুলিশ আটক করে।
তাদেরকে ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানো বিস্ফোরক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় এসআই সুমন আহমদের নেতৃত্বে একদল পুলিশ ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের সামন থেকে ইউপি মেম্বার ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবার আহমেদ দিলকাছ (৬২) কে গ্রেফতার করা হয়। ধৃত দিলকাছ মিয়া কুর্শি গ্রামের মৃত তরিক আহমদের পুত্র।
তাকে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ী পুড়ানো মামলার তদন্তে প্রাপ্ত আসামী বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন।
এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রকৃত ডেভিলদের গ্রেফতারে পুলিশ তৎপরতা জোরদার করেছে।
এদিকে নবীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে গতকাল বৃহস্পতিবার ভোররাতে আউশকান্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র। সে ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআইনরুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত (১৯ ফেব্রুয়ারী) নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #কৃষকলীগ #গ্রেফতার #ডেভিট #দুই #নবীগঞ্জ #যুবলীগ #সভাপতি #হান্ট










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 