মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অভয়নগরে নিটল টাটা মটরসের বিরুদ্ধে সরকারি গাছ কেটে রাস্তা করার অভিযোগ উঠেছে
অভয়নগরে নিটল টাটা মটরসের বিরুদ্ধে সরকারি গাছ কেটে রাস্তা করার অভিযোগ উঠেছে
সোম মল্লিক, যশোর :

যশোরের অভয়নগরে নিটল টাটা মটরস লিঃ সরকারি গাছ কেটে নিজেদের যাতায়াতের জন্য রাস্তা করার অভিযোগ উঠেছে। উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উত্তরপাড়া সিংগেরপাড়া রূপ সনাতন ধামের রাস্তা থেকে এই গাছ কাটা হয়। এসময় এলাকাবাসী বাঁধা দেয়। ঘটনা স্থলে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া যায়। নিটল মটরসের কর্মচারী নারায়ণ দাড়িয়ে থেকে লেবার দিয়ে গাছ কাটছে। এলাকাবাসী উপজেলা সহকারী কমমিশনার (ভূমি) অফিসে খবর দিলে নায়েব মো খায়রুজ্জামান মোবাইল করে প্রেমবাগ ইউনিয়ন ভূমি অফিস থেকে পিয়ন আবু সাঈদকে ঘটনা স্থলে পাঠান।
ঘটনা স্থলে না গিয়ে আবু সাঈদ নিটন টাটা মটরস লিঃ এর জি এম মো মিজান রহমান সাহেবের অফিসে বসে থেকে গাছ কাটার সহযোগিতা করছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ করেন। সাংবাদিকদের উপস্থিতির কথা শুনে তিনি (আবু সাঈ) তরি ঘুরি করে গাছ কাটার স্থলে আসেন। তিনি ঘটনা স্থলে না এসে জিএম এর অফিসে কি করছিলেন জানতে চাইলে চুপ করে থাকেন। তিনি বলেন নায়েব আরিফুল ইসলাম যশোরেে আছেন তাই আমি এসেছি। এবিষয়ে নিটল মটরস লিঃ এর জিএম মিজানুর রহমান বলেন, ওই গাছ গুলো আমাদের কোম্পানির নিজস্ব জমিতে হওয়ায় আমরা কেটেছি, সরকারি গাছ কাটা হয়নি। আপনারা আমার অফিসে আসুন বাকি কথা এখানে হবে। তিনি আরও বলেন, গাছ কাটার আগে স্থানীয় নেতা সৈয়দ মহসিন সহ অনেক কে জানিয়েছিলাম। রাস্তার পাশ থেকে গাছ টাকার বিষয়ে মোবাইলে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুলাহ আল ফারুক সাংবাদিকের উপর চটে জান।
বিষয়: #অভয়নগর










হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ 