শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » Default Category » বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’
প্রথম পাতা » Default Category » বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’
৩২৩ বার পঠিত
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’

[ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫]
বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্লেনরিচের ‘গ্লেনফেস্ট’
সফলভাবে সম্পন্ন হয়েছে উত্তরা গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আয়োজিত কার্নিভাল ‘গ্লেনফেস্ট।‘ রোমাঞ্চকর ও উপভোগ্য শিক্ষা ও সৃজনশীলতায় ভরপুর এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা। গতকাল (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্লেনরিচ উত্তরা সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ উৎসব।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার অধ্যক্ষ ড. অম্লান কে. সাহা। বক্তব্যে তিনি উদ্ভাবন, সৃজনশীলতা এবং কমিউনিটির সাথে সম্পৃক্ততার প্রতি স্কুলের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘গ্লেনফেস্ট শুধুমাত্র একটি কার্নিভালই নয়; এ উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরেও শেখার মানসিকতা গড়ে তোলার প্রয়াসের প্রতিফলন। সবার অংশগ্রহণে এবারের আয়োজনও দারুণভাবে শেষ হয়েছে। পাশাপাশি, ঢাকার সাংস্কৃতিক উৎসব আয়োজনের ক্ষেত্রে অনন্য উদাহরণ তৈরি করছে। সবার উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণ দেখে আমরা আনন্দিত। তারা সবাই এ আয়োজন উপভোগ করেছেন।”

উৎসবে অতিথিদের জন্য ছিল আকর্ষণীয় নানা আয়োজন, যথা: রিং টস, টিন ক্যান অ্যালি, বটল নকডাউন, বল ইন এ বাকেট, আর্চারি ফান, কয়েন টস, নাগরদোলা, ঘোড়ার গাড়ি, ডল ক্যাচার, জঙ্গল জাম্পার, বাস্কেটবল শ্যুটার, মিনি ট্রেন, বাবল হাউস ও ক্যাচ দ্য স্টিক। এছাড়াও, গ্লেনফেস্টে দেশীয় হস্তশিল্প, বই, কনফেকশনারি, পোশাক ও বাহারি খাবারের স্টলও ছিল। কার্নিভালে টেক অ্যাকাডেমির ব্যবস্থাপনায় রোবটিক শো’র আয়োজন করা হয়, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রোবোটিক্স ও অ্যানিমেশন শো ছাড়াও এবং হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল নৃত্য, তাকি ইয়াসির নির্ঝরের সংগীত পরিবেশনা এবং মাঠের মধ্যে স্নোফ্লেক ডিসপ্লে। শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় এক প্রাণের আনন্দোৎসবে।

গ্লেনফেস্ট আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ইউনাইটেড হেলথকেয়ার। কো-স্পন্সর হিসেবে ছিল এক্সেলেন্স কনসালট্যান্টস, গোল্ড স্পন্সর হিসেবে আইবিডি পার্টনারশিপ গ্রুপ ও লংকাবাংলা এবং সিলভার স্পন্সর হিসেবে আয়োজনে যুক্ত ছিল প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

ফটো ক্যাপশনঃ উত্তরা গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আয়োজিত কার্নিভাল ‘গ্লেনফেস্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোমাঞ্চকর ও উপভোগ্য কার্যক্রম এবং সৃজনশীলতায় ভরপুর এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা। গত ২২ ফেব্রুয়ারি গ্লেনরিচ উত্তরা’র সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই উৎসব।



বিষয়: #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র
বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই