মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » Draft » ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) সোয়াত ও এর আশপাশের এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে নামাজ পড়তে শুরু করে।
রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েকদিন পরই এই ভূমিকম্পটি আঘাত হানে।
গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের বাদাখশান অঞ্চলে আঘাত হানা একটি ভূমিকম্পের পর কেপির বিভিন্ন শহরে ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়।
তাছাড়া সেপ্টেম্বরের শুরুতে সোয়াত ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, সে সময়ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
ভূমিকম্পটির গভীরতা ১৫১ কিলোমিটার, যার কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়। জায়গাটি ঘন ঘন ভূমিকম্পের জন্য পরিচিত।
সূত্র: ডন
বিষয়: #কাঁপলো #পাকিস্তান #ভূমিকম্প










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 