রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শনিবার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে মিছিল পূর্ব বিশাল সমাবেশে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, এবি পার্টির জেলা সেক্রেটারী বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার হোসেন, এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, এনসিপি’র নেতা বোরহান উদ্দিন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সদর উপজেলা জামায়াতের আমির মাও: ইমরান হোসেন, সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত সংসদে ও বাহিরে কথা বলছে, এদাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনগণের গনরায় মেনে নেওয়ার দাবি জানান সরকারের নিকট।
বিষয়: #গনভোট #জয়পুরহাট #বিশাল #মিছিল #সমাবেশ










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 