সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
নিজস্ব প্রতিবেদক, বজ্রকণ্ঠ
![]()
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বরেণ্য সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে পদায়ন পেয়েছেন। সম্প্রতি এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।
সৈয়দ আবদাল আহমদ বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি সিনিয়র জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের একজন সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সাংবাদিক মহলে আনন্দের জোয়ার বইছে।
সৈয়দ আবদাল আহমদের এই কৃতিত্বপূর্ণ অর্জনে বজ্রকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় বজ্রকণ্ঠ-এর সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও মেধা তথ্য অধিদপ্তরের কার্যক্রমে নতুন গতিশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করবে।
বিষয়: #অধিদপ্তর #আবদাল #আহমদ #কর্মকর্তা #তথ্য #প্রধান #সৈয়দ










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 