বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
শব্দ দূষণ রোধে সুনামগন্জ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ৫ টি বাস কে পৃথক ৫ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১১ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। জেলার পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক জানান, শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
বিষয়: #অধিদপ্তর #কোর্ট #দূষণ #পরিবেশ #মোবাইল #রোধ #শব্দ #সুনামগঞ্জ










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 