শুক্রবার ● ৮ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক::
![]()
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। শুক্রবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁেক ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সিলেট মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও সহকারী সেক্রেটারী মুর্শেদা আক্তারের নেতৃত্বে মহিলা জামায়াতের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর দায়িত্বশীলা জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নব প্রমূখ।
অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, কুরআন ও সুন্নাহের আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নারীদের উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রত্যাশা নিয়ে আমাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে আমি সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী নব মনোনীত সংসদ সদস্যের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন- তিনি সমাজের সব নিপীড়িত নারীর পক্ষে কথা বলবেন, ন্যায় ও ইনসাফের জন্য সংসদে বলিষ্ঠ আওয়াজ রাখবেন। সবশেষে তিনি মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি
বিষয়: #এমপি #ওসমানী #জামায়াত #মহিলা #মাহফুজা #সংবর্ধনা #হান্নান










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 