শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » Draft » দেশের টেক্সটাইল ও পোশাক খাতের প্রবৃদ্ধিতে লায়োসেলের সম্ভাবনা তুলে ধরবে এশিয়া প্যাসিফিক রেয়ন
প্রথম পাতা » Draft » দেশের টেক্সটাইল ও পোশাক খাতের প্রবৃদ্ধিতে লায়োসেলের সম্ভাবনা তুলে ধরবে এশিয়া প্যাসিফিক রেয়ন
৩৬৯ বার পঠিত
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের টেক্সটাইল ও পোশাক খাতের প্রবৃদ্ধিতে লায়োসেলের সম্ভাবনা তুলে ধরবে এশিয়া প্যাসিফিক রেয়ন

” ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে লায়োসেল বাই সাটেরি ফাইবার প্রদর্শন করবে এপিআর টেকসই টেক্সটাইলের ক্রমবর্ধমান চাহিদা সাটেরির লায়োসেলের বাজার বিস্তৃতির সুযোগ তৈরি করছে…”

[ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫]
দেশের টেক্সটাইল ও পোশাক খাতের প্রবৃদ্ধিতে লায়োসেলের সম্ভাবনা তুলে ধরবে এশিয়া প্যাসিফিক রেয়ন
দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পখাতের ধারাবাহিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে আসন্ন ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশনে (ডিটিজি) লায়োসেলের সম্ভাবনা তুলে ধরার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এশিয়া প্যাসিফিক রেয়ন (এপিআর)। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, পর্যন্ত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এপিআর বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ভিসকোজ স্টেপল ফাইবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
লায়োসেল একটি প্রাকৃতিক ও জীবাণুবিয়োজ্য ফাইবার, যা টেকসই বনায়ন থেকে সংগৃহীত কাঠের পাল্প দিয়ে তৈরি হয় এবং উচ্চমানের টেক্সটাইল ও বিভিন্ন ব্যক্তিগত ব্যবহার্য পণহ উৎপাদনে ব্যবহৃত হয়। ক্লোজড-লুপ প্রক্রিয়ার মাধ্যমে সাটেরির লায়োসেল প্রস্তুত করা হয়, যা পানি ও দ্রাবক পুনর্ব্যবহারের মাধ্যমে বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনে।
বিশ্বব্যাপী টেকসই টেক্সটাইলের ক্রমবর্ধমান চাহিদা সাটেরির লায়োসেলের বিস্তার এবং বাংলাদেশের বাজারে এর অবস্থান সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করছে। আর বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করে এপিআর।
আসন্ন ডিটিজি’তে লায়োসেল বাই সাটেরির সর্বশেষ উদ্ভাবনগুলো প্রদর্শিত হবে। “এক্সপেরিয়েন্স লায়োসেল বাই সাটেরি, ফিল দ্য ডিফারেন্স” – এই থিমের অধীনে, স্পিনার, গার্মেন্ট পণ্য নির্মাতা এবং টেক্সটাইল ভ্যালু চেইনের অন্যান্য অংশীদারদের আমন্ত্রণ জানাবে এপিআর। এর মাধ্যমে তারা সাটেরির লায়োসেলের টেকসই ও বহুমুখী ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং অত্যাধুনিক সমাধানগুলো নিজে একযোগে কাজ করতে অনুপ্রাণিত হবেন।
এই নিয়ে টানা তৃতীয় বছরে ডিটিজি-তে অংশগ্রহণ করল এপিআর, যা বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের ধারাবাহিক উন্নয়নের প্রতি তাদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার পরিচয় দেয়। বাংলাদেশের ভিসকোজ ফাইবার বাজারের ৫০ শতাংশেরও বেশি হিস্যা এপিআরের। প্রতিষ্ঠানটি প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, যেমন কুর্তা ও শাড়ির পাশাপাশি থ্রি-পিস স্যুটের জন্য তৈরি লায়োসেল বাই সাটেরির অনন্য গুণাবলীও বিশেষভাবে তুলে ধরবে।
এশিয়া প্যাসিফিক রেয়নের হেড অব কমার্শিয়াল শচীন মালিক বলেন, “এবারের আয়োজনে আমরা গর্বের সাথে প্রদর্শন করবো, কীভাবে সাটেরির লায়োসেল স্বাচ্ছন্দ্য, স্থায়িত্ব এবং নান্দনিকতার অনন্য সমন্বয় তৈরি করে, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকেগুলোর জন্য বিশেষভাবে উপযোগী। বাংলাদেশকে টেকসই টেক্সটাইলের একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে লায়োসেল রীতিমতো গেম-চেঞ্জার হবে বলেই আমাদের বিশ্বাস।”
প্রতিষ্ঠানের মার্কেটিং ও ডাউনস্ট্রিম ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তপন সান্নিগ্রাহী যোগ করেন, “সাটেরির লায়োসেল ফাইবারের বহুমুখিতা কীভাবে গুণগত মান, স্বাচ্ছন্দ্য ও স্টাইলের সর্বোচ্চ মান বজায় রেখে গোটা শিল্পকে আরো টেকসই অনুশীলনে অনুপ্রাণিত করতে পারে, আমরা তা দেখাতে আগ্রহী রয়েছি। এছাড়াও, স্থানীয় উৎপাদনকারীদের সাথে একযোগে কাজ করার সুযোগ অনুসন্ধানের জন্যও ডিটিজি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
লায়োসেলে বাই সাটেরির টেকসই উপকরণ এবং এর বহুমুখী প্রয়োগ সম্পর্কে আরও জানতে ডিটিজি’তে এপিআরের বুথে সকলের আমন্ত্রণ; হল নম্বর ৩-১২৫। এপিআর সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.aprayon.com/en/



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
আদালতে যাওয়ার সময় কবিরপুর পয়েন্টে পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬জন
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানাল জাপা‌ন
পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক
সাকিবকে দলে ফেরাতে বিসিবির নতুন পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ‘হাতের নাগালে’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
কোস্টগার্ডের অভিযানে ৮ সহযোগীসহ জাহাঙ্গীর বাহিনী প্রধান আটক
দৌলতপুরে কৃষকের জোরপূর্বক জমি দখল করায় প্রতিকার চেয়ে থানার অভিযোগ ॥ প্রাণ বাঁচাতে প্রত্যাহার
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক