শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক ::

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি ) দিবাগত রাতে খুলনার খালিশপুর থানাধীন আলমনগর মক্কি মাদানী মসজিদ সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী মো: মজনু শেখ(৩৫) কে আটক করা হয়। পরবর্তীতে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি তল্লাশি করে বিভিন্ন ধরনের মাদক (গাজা-১৪৫ গ্রাম, ইয়াবা-২৫৯ পিস) ও মোবাইল-১টি এবং মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে খালিশপুর থানা হতে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।
বর্ণিত মাদক ব্যবসায়ীকে আটক করার ফলে উক্ত এলাকার জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বর্ণিত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে
বিষয়: #অভিযান #আটক #ইয়াবাসহ #খুলনা #নৌবাহিনী #পরিচালিত #ব্যবসায়ী #মাদক #যৌথ










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 