শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতক-সিলেট রেললাইন সংস্কার করে রেল চালু করা হবে মহা পরিচালক আফজাল হোসেন
ছাতক-সিলেট রেললাইন সংস্কার করে রেল চালু করা হবে মহা পরিচালক আফজাল হোসেন
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::

বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, ১৫ হাজার স্লিপার উৎপাদনের জন্য কাঁচামাল আনা হয়। যদি ১৫হাজার স্লিপার উৎপাদন করতে পারি তাহলে পরবর্তীতে আরও কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বাড়ানো হবে।
ছাতক-সিলেট রেললাইন সংস্কার ও রেল গাড়ি চালুর নিয়ে বলেন, ২০২২ সালের স্মরনকালে ভয়াবহ বন্যায় রেললাইনের কোটি কোটি টাকার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব সংস্কারের জন্য আওয়ামীলীগ
সরকারের আমলে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ওই প্রকল্প প্রনয়ন ও অনুমোদন শেষে দরপত্রের মাধ্যমে অনুমোদন হয়। আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ ছাতক সিলেটের শুরু হবে।
বন্ধ থাকা ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ের নিয়ে তিনি বলেন, এটি আপাতত চালুর কোন সম্ভাবনা নেই। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাথর পরিবহনে ভাড়া নিতে চাইলে দরপত্রের মাধ্যমে এ বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে।
গত শুক্রবার বিকেলে ছাতক বাজার রেল স্টেশন ও কংক্রিট স্লিপার প্লান্ট পরিদর্শন এবং এটি চালুর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে রেলওয়ের জেনারেল ম্যানেজার মো. সুবক্তগীন পূর্বাঞ্চল (চট্রগ্রাম), রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা), মো. আবু জাফর মিয়া, নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাঈন মাহতাবসহ রেলওয়ের সিলেট অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।
বিষয়: #আফজাল #চালু #ছাতক #পরিচালক #রেল #রেললাইন #সংস্কার #সিলেট #হোসেন










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 