রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় ৩টি একনলা বন্দুকসহ ডাকাত আটক
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় ৩টি একনলা বন্দুকসহ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদের ভিত্তিতে ৮ ডিসেম্বর রবিবার ভোর রাতে ভোলা জেলার সদর থানার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর নামক এলাকার মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত ডাকাত দলের সদস্য শাজাহান ফরাজী ওরফে সাজু মাঝিকে আটক করা হয়।

এ সময় তাকে তল্লাশি করে ৩টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ৩টি বন্দুকসহ আটককৃত ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উলেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে।
বিষয়: #অভিযান #নৌবাহিনী #পরিচালিত #যৌথ










খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬ 