রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকার সদরঘাটে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ
ঢাকার সদরঘাটে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ
মনির হোসেন
কোস্টগার্ড ঢাকা জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা ঢাকার সদরঘাট এলাকা থেকে ১২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। গত ১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর শনিবার রাত ১১টা ২০ মিনিট হতে ৮ ডিসেম্বর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা এর একটি আভিযানিক দল ঢাকা সদরঘাট সংলগ্ন এলাকায় ২টি বোট তল্লাশি করে ১২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি টিটু বড়ুয়া, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #জব্দ #দেশব্যাপী সংবাদ #নিষিদ্ধ #পলিথিন #সদরঘাট










তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
হাব সিলেট অঞ্চলের ইফতার মাহফিল
ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল
সিলেটে জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা
বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল
নগরীর শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার
যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল
ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নতুন সভাপতি বজলুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান 