মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
মনির হোসেন ::
![]()
মুন্সিগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ মঙ্গলবার ভোর ৬টা হতে সকাল ১১টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৯১ লক্ষ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধ #অভিযান #কোটি #কোস্টগার্ড #চিংড়ি #জব্দ #টাকা #মুন্সিগঞ্জ #রেনু










চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন 