রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট র্যাব-৯ ও জেলা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ জেলা ডাকাত দলের সর্দার মুছা গ্রেফতার
সিলেট র্যাব-৯ ও জেলা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ জেলা ডাকাত দলের সর্দার মুছা গ্রেফতার
বুলবুল আহমেদ:-
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৭ ডিসেম্বর) আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় র্যাব-৯, সিলেট সিপিসি-১ ও বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা থেকে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৫টি সর্টগানের কার্তুজ, ২টি রামদা, ৪টি ছোরা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ৬টি মোবাইল ফোন পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মৃত আলী বক্সের পুত্র মোঃ মুছা মিয়া (৪৪)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীর বিরুদ্ধে The Arms Act 1878 Gi 19-
A/19-F ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #অভিযান #জেলা #পুলিশ #যৌথ #সিলেট










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 