বুধবার ● ২৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
মোঃ মঞ্জুর মোল্লা ::
![]()
শিবচর (মাদারীপুর): মাদারীপুরের শিবচরে এক অসহায় মানসিক ভারসাম্যহীন নারীকে (পাগলী) ধর্ষণের অভিযোগে জায়েদ শেখ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন এলাকায় অপকর্ম চালিয়ে আসছিল বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার পাঁচ্চর গোয়ালকান্দা এলাকায় এই বর্বর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দীর্ঘকাল ধরে এলাকায় যাযাবরের মতো জীবনযাপন করতেন। অভিযুক্ত জায়েদ শেখ ওই নারীকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।
স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
সাংবাদিক মোঃ মঞ্জুর মোল্লা জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাংবাদিকতার মতো পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা এ ধরনের ঘৃণ্য অপরাধ করে, তারা সমাজের শত্রু। ভুয়া পরিচয়ধারীদের কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
শিবচর থানা পুলিশ নিশ্চিত করেছে যে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়: #আটক #নিরাপদ #নয় #পাগলীও #ভুয়া #শিবচর #সাংবাদিক










কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ 