সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » চট্টগ্রামে মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামে মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামে মাদকের টাকা না পেয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে এক যুবক। এ ঘটনায় ছেলে ওমর ফারুককে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ মে) রাতে নগরের পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মায়ের নাম রিনা আক্তার চন্দনা (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার আকতার হোসেনের স্ত্রী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বলেন, ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন। রবিবার রাতে টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করে। টাকা না দেওয়ায় ঘরে থাকা বটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ভুক্তভোগী মা রিনা আক্তারের শরীরে অন্তত ১৭ থেকে ২০টি কোপের দাগ রয়েছে। এতে ঘটনাস্থলেই রিনা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে অভিযুক্ত ওমরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #চট্টগ্রাম










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 