শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Default Category » দুর্গা পূজায় মোংলার ৩২ মন্দিরে নৌবাহিনীর নিরাপত্তা জোরদার
প্রথম পাতা » Default Category » দুর্গা পূজায় মোংলার ৩২ মন্দিরে নৌবাহিনীর নিরাপত্তা জোরদার
২২৪ বার পঠিত
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্গা পূজায় মোংলার ৩২ মন্দিরে নৌবাহিনীর নিরাপত্তা জোরদার

মনির হোসেন
দুর্গা পূজায় মোংলার ৩২ মন্দিরে  নৌবাহিনীর নিরাপত্তা জোরদার
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মোংলা উপজেলার ৩২টি মন্দিরে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পূজার উৎসবে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মন্দিরে মন্দিরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা।

৬ অক্টোবর রবিবার বিকেল ৪ টায় দিগরাজ বাজারে সর্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে নৌ বাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক কমান্ডার মোঃ তৌহিদুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নিরাপদভাবে তাদের পূজা উদযাপন করতে পারে সে জন্য নৌ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি।

নৌবাহিনীর এই কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মোংলা উপজেলার ৩২টি মন্দিরে নৌবাহিনী মোতায়েন থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর রয়েছে।

সেইসঙ্গে কমান্ডার তোহিদুল ভূইয়া আশাবাদ ব্যক্ত করেন, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। পাশাপাশি তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানান।

ক্যাপশান

মোংলার দিগরাজ বাজারে সর্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ নৌবাহিনী দিগরাজ ঘাঁটির অধিনায়ক কমান্ডার মো. তোহিদুল ভূইয়া। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



বিষয়: #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক