বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
মতিয়ার চৌধুরী লন্ডন::
![]()
ব্রিটেনে এসাইলাম আবেদনকারীদের আবারো কঠোর বার্তা দিলেন ব্রিটিশ হোম সেক্রেটারী শাবানা মাহমুদ। ইতমধ্যে যারা ব্রিটেনে থাকার জন্যে এসাইলাম আবেদন করেছেন, আবেদনকারীদের আবেদন প্রত্যাখ্যান হলে আবেদনকারীদের ট্রাইব্যুনালে আপিলের সুযোগ দেয়া হতো। ইমিগ্রেশন বিচারকের বিচারের প্রেক্ষিতে ভাগ্য নির্ধারণ হতো এসাইলাম আবেদনকারীদের। এমন আইন বহুকাল থেকে চলে আসলেও সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন আবেদনকারীরা।
এখন আর কোন আবেদনকারীকে আপিলের সুযোগ দেয়া হবেনা। এমনটি জানিয়েছেন ব্রিটিশ হোম সেক্রেটারী পাকিস্তানী বংশদ্ভোত শাবানা মাহমুদ এমপি।
তিনি ঘোষণা দিয়েছেন এখন থেকে হোম অফিস থেকে যেসব আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল হবে, তাদের আপিল করার আগেই দেশে ফেরত পাঠানো হতে পারে। ব্রিটিশ সরকার বলছে, ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত ২৫টি দেশের নাগরিকদের জন্য এই নিয়ম কার্যকর হবে।
২৫দেশের তালিকায় রয়েছে ভারত, নাইজেরিয়া আলবেনিয়া, পাকিস্থান বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার মতো দেশগুলো। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য, এক লক্ষেরও বেশি জমে থাকা আশ্রয় আপিল দ্রুত কমানো। এছাড়া করদাতাদের খরচ কমানোও সরকারের উদ্ধেশ্য।
তবে কয়েকটি মানবাধিকার সংগঠন বলছে, এতে অনেক আবেদনকারীকে ঝুঁকির মধ্যে পড়তে পারে।
কারণ, আপিলের সুযোগ না পেয়ে অনেকেই বিপজ্জনক পরিস্থিতিতে নিজ নিজ দেশে ফেরত যেতে বাধ্য হতে পারেন। সরকার বলছে, সীমান্তে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ব্রিটেনে আশ্রয় লাভের আশায় ভারত, নেপাল , বাংলাদেশ ও পাকিস্থানের প্রায় তিন লক্ষাধিক আবেদনকারী রয়েছেন। সরকার বলছে এইসব দেশের পরিস্থিতি এখন অনেকটা ভাল। যাদের আবেদন বিবেচনাধীন তাদের অনেকেই নতুন ঘোষনার আওতায় পড়তে পারেন।
বিষয়: #আবেদনকারী #এসাইলাম #দুঃসংবাদ #দেশে #নিজ #প্রার্থি #ফিরে #বহু #যেতে #রিটেন #হবে










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 