বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
কাজী আনিছুর রহমান;রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
![]()
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মোস্তাক আহম্মেদ ওরফে উজ্জল নামে এক রাসায়নিক সার ব্যবসায়ীর ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কাটরাসিন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন। ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ কাটরাসিন দক্ষিনপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
আদালত সুত্র জানায়,ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ কাটরাসিন বাজারে কিটনাশক ওষুধের পাশা পাশি লাইসেন্স বিহীন অবৈধভাবে রাসায়নিক সার বিক্রি করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সার বিক্রির লাইসেন্স না থাকায় রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবসায়ী মোস্তাককে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ওই দোকানে সার বিক্রি করতে নিষেধ করা হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,সম্প্রসারন কর্মকর্তা জাহিদ হাসানসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়: #জরিমানা #টাকা #ব্যবসায়ী #রাণীনগর #হাজার










ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সদস্য পদে বিজয়ী সিলেটের ফয়েজ
সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন 