শিরোনাম:
●   কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। ●   যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের ●   অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ●   কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন ●   নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ●   হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা ●   টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা ●   Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre ●   সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা ●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
প্রথম পাতা » প্রধান সংবাদ » দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
৭৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকে ভূষিত উপমহাদেশের অন্যতম চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করেছে বাংলাদেশ ফিমেইল একাডেমি। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরস্থ জালাল সিটি সেন্টারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ফিমেল একাডেমির সভাপতি জনাব জামিল চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অভিনেত্রী সুজাতা আজিম। বক্তব্য রাখেন দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) এনাম আহমেদ, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম চৌধুরী ছবি,দিরাই আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর অধ্যক্ষ সুলতানা রাজিয়া ছবি,বিএনপি নেতা হুমায়ূন কবির তালুকদার,প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর,এডভোকেট মিশু চৌধুরী,কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস, মিডিয়া ব্যক্তিত্ব আলি হায়দার তালুকদার, সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা মৌসুমী, মিডিয়া ব্যক্তিত্ব গোলাম জিলানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান,দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল কান্তি দাস,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোহিণী কান্ত দাস,ইমদাদ সরদার ও দোলন চৌধুরী প্রমুখ। এর আগে ২৩ মার্চ সোমবার বিকেলে একই স্থানে সংবর্ধিত অভিনেত্রী সুজাতা আজিমকে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জানান বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক শিল্পী আল হেলাল। এসময় ঐ সংগঠনের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ সংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন,বিবিয়ানা কলেজের গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি বি.এম জাকির (বকু),দিরাই উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন,বিবিয়ানা মডেল কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় বক্তারা বলেন,সুনামগঞ্জ হচ্ছে পঞ্চরতœ বাউলের দেশ। এরা হচ্ছেন বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের স¤্রাট বাউল কবি কামাল পাশা,বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ। এই পঞ্চরতেœর দুইজনই হচ্ছেন দিরাই উপজেলার কৃতিসন্তান ও বিশ্বব্যাপী সমাদৃত লোকসংগীত শিল্পী। এছাড়া যাত্রা,নাটক,কবিগান,পালা গান,কবিতা ও সাহিত্য রচনা এবং বাউল গানের প্রচার প্রসারে সমগ্র সিলেট বিভাগে নেতৃত্ব দিচ্ছে দিরাই উপজেলা। সংস্কৃতি ও সম্প্রীতির তীর্থস্থান দিরাই উপজেলায় এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরীর পৃষ্ঠপোষকতায় বাংলা চলচ্চিত্রের প্রধান এই অভিনয় শিল্পী সুজাতা আজিমকে পেয়ে দিরাইবাসী ধন্য ও গর্বিত। সংবর্ধনার জবাবে অভিনেত্রী তন্দ্রা মজুমদার সুজাতা আজিম বলেন,বাংলাদেশ ফিমেইল একাডেমিতে আসতে পেরে এবং দিরাইবাসীর সান্নিধ্য পেয়ে আমিও নিজেকে গর্বিত মনে করছি। তিনি সকলের কাছে তাঁর অকাল প্রয়াত স্বামী কিংবদন্তী অভিনেতা আজিমের জন্য দোয়া এবং তাঁর পরিবারের সফলতা কামনা করেন। তিনি সিলেটের তৎকালীন সময়ের ক্যামেরাম্যান আব্দুস সামাদসহ তার অভিনয় জীবনের কলাকুশলীদেরকেও স্মরণ করে বলেন সিলেটের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি উর্দ্দূ চলচ্চিত্রে অভিনয়ে পারদর্শী ছিলাম। কিন্তু যে মাতৃভাষার জন্য শহীদরা ৫২ সালে জীবন দিয়েছেন সেই সকল শহীদানদের অবদানকে স্মরণ করে সবসময় বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছি।
মাতা বীনাপানি মজুমদারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এই অভিনেত্রী বলেন,উত্তম সুচিত্রার অভিনয় দেখে মায়ের উৎসাহ উদ্দীপনায় আমি অভিনয় জগতে পদার্পন করেছি। তখনকার সময়ে যেখানেই অভিনয়ের জন্য যেতাম সেখানেই আমার মা আমার পাশে সারাক্ষণ থাকতেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরস্থ বাংলাদেশ ফিমেইল একাডেমির পক্ষ থেকে তাঁকে দেয়া এক সংবর্ধনা সভায়ও সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন অভিনেত্রী সুজাতা আজিম। একাডেমির কনফারেন্স হলে একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার এর পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী, শিক্ষক জাকির হোসেন, প্রিন্সিপাল নাজমা বেগম ও আকিবুন্নেছা প্রমুখ।
ঐ সভায় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম বলেন,আমি সবসময় নিষ্টার সাথে অভিনয় করার চেষ্টা করেছি, দেশবাসীকে সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আমার অভিনয়কৃত রুপবান চলচ্চিত্র আমাকে সম্মান ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ১৯৬৫ সালে রুপবান চলচ্চিত্র মুক্তি পেলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়, এর পর থেকে আজ পর্যন্ত সবাই আমাকে রুপবান কন্যা বলে ডাকেন। একজন শিল্পী হিসেবে এটা সত্যই আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আজ ৬০ বছর পরও মানুষ রুপবান চলচ্চিত্রের কথা স্মরণ রেখেছে এটা আমার জন্য খুবই গর্বের। জীবনের শেষ প্রান্তে এসেও মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখবো। তিনি একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন, হাওরের পাঁড়া গায়ে এমন বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলা সত্যই বড় দুষ্কর, জামিল চৌধুরী সে অসাধ্য সাধন করেছেন। তিনি একাডেমির এতিম অসহায় মেয়েদের বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্য কে সুশিক্ষার পথ দেখাবে। বড়দের শ্রদ্ধা ও ছোটদের প্রতি মমতার হাত প্রসারিত করবে,তিনি অতীতের স্মৃতিচারন করে বলেন, ছোট বেলা বাবা হারিয়ে মায়ের আদর মমতায় বড় হয়েছি,আমার জীবনের সফলতার মুল চালিকা শক্তি ছিলেন আমার মা, তোমরা এতিম হলেও জামিল চৌধুরীর মতো একজন অভিভাবক পেয়েছো, তিনি তোমাদের পরম আদর মমতায় লালন পালন করছেন, একাডেমির সুরম্য প্রাসাদ, মনোরম পরিবেশ ও সুষ্ঠ ব্যবস্থাপনা আমাকে অভিভূত করেছে। তিনি বলেন আপনাদের ভালো বাসায় আমি মুগ্ধ। আপনাদের এ ভালো বাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থেকে অসহায় মানুষের সেবা করতে পারি।
উল্লেখ্য ১৯৪৭ সালের ১০ আগস্ট কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন নায়িকা সুজাতা। প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এই মহীয়সী নারী। ৪২ তম জাতীয় চলচ্চিত্র পূরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন। বর্তমানেও তিনি একাধারে চলচ্চিত্রে ও টেলিভিশনে অভিনয় করে যাচ্ছেন। ১৯৬৭ সালে তিনি বাংলা চলচ্চিত্রের প্রধান নায়ক নূরুল আজিম খালেদ রউফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৩৭ সালের ২৩ শে জুলাই আজিমের জন্ম হয় তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা সদরে। নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভা সদরের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন নায়ক আজিমের গর্বিত পিতা। একজন অবসরপ্রাপ্ত জজ ও মানবিক মানুষ হিসেবে তাঁরা পিতাপুত্রের যথেষ্ট সুনাম রয়েছে এলাকায়। ২০০৩ সালের ২৬ মার্চ নায়ক আজিম ঢাকায় মৃত্যুবরন করেন। আজিম-সুজাতা দম্পতির সক্রিয় অবদান রয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে