শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লিখবেন যেভাবে
গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লিখবেন যেভাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জেমিনি চ্যাটবট ব্যবহার করে তথ্য অনুসন্ধানসহ ই–মেইল ও নিবন্ধ লিখে নেওয়া যায়। চাইলে জেমিনি ব্যবহার করে ই–মেইলের পাশাপাশি বিভিন্ন লেখা সম্পাদনাও করা যায়। গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লেখার পদ্ধতি দেখে নেওয়া যাক।
জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লেখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল মেসেজেস অ্যাপে প্রবেশ করলেই ওপরে জেমিনি চ্যাটবটের আইকন দেখা যাবে। এরপর জেমিনি আইকনে ট্যাপ করলেই মেসেজেস অ্যাপে একটি চ্যাটবক্সে স্বয়ংক্রিয়ভাবে জেমিনি চ্যাটবট চালু হবে। এবার চ্যাটবক্সে প্রয়োজনীয় কাজের প্রম্পট লিখলে তাৎক্ষণিক সেই কাজ করে দেবে জেমিনি। সাধারণত আনুষ্ঠানিক বার্তা বা খুদে বার্তার খসড়া লিখে নিতে এ সেবা ব্যবহার করা যায়। পরবর্তী সময়ে জেমিনির লিখে দেওয়া খসড়া সম্পাদনাও করা যাবে।
প্রসঙ্গত, গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবট ব্যবহার করতে অবশ্যই হালনাগাদ করা গুগল মেসেজেস অ্যাপ ব্যবহার করতে হবে এবং অ্যাপে আরসিএস মেসেজিং সুবিধা চালু রাখতে হবে।
প্রথম আলো
বিষয়: #গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লিখ










এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর
ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক 