শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী রোমান গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী রোমান গ্রেফতার
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি॥

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল তাহিদ এর পুত্র রোমান আহমেদ।
গতকাল (৪ অক্টোবর) শুক্রবার রাত ৮টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পালের নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে মধ্যসমত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর আজাদুর রহমান নামে একজন নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সে ওই মামলায় পলাতক ছিল।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, এজহার নামীয় আসামীকে গ্রেফতার করে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #অভিযান #আসামী #গ্রেফতার #নবীগঞ্জ #পলাতক #পুলিশ #রোমান #হবিগঞ্জ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 