শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » মৌলভীবাজারে রেদুয়ান হত্যাকারীদের গ্রেফতারের আশায় সংবাদ সম্মেলন
প্রথম পাতা » Draft » মৌলভীবাজারে রেদুয়ান হত্যাকারীদের গ্রেফতারের আশায় সংবাদ সম্মেলন
৩২০ বার পঠিত
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলভীবাজারে রেদুয়ান হত্যাকারীদের গ্রেফতারের আশায় সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে রেদুয়ান হত্যাকারীদের গ্রেফতারের আশায় সংবাদ সম্মেলননিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে গুলি করে রেদুয়ান হত্যাকারীদের গ্রেফতার ও বন্দুক উদ্ধারের আশায় সংবাদ সম্মেলন করেছেন নিহত রেদুয়ানের পরিবারসহ এলাকাবাসি। বন্দুকের গুলি ছুড়ে রেদুয়ানকে হত্যাকারী ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেফতার করছেনা। অপরদিকে, হত্যাকারীরা এখন এলাকাবাসিকে হত্যার হুমকি দিচ্ছে প্রকাশ্যে। এর প্রেক্ষিতে আজ ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন আতংকিত নিহত রেদুয়ানের পরিবারসহ এলাকাবাসি।
সংবাদ সম্মেলনে আতংকিত নিহত রেদুয়ানের পরিবারসহ এলাকাবাসি জানান- মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নস্থিত পংমদপুর গ্রামে গত ২৮ জুলাই সকাল ৭টার দিকে একই গ্রামের বাসিন্দা আকবর, লেফাস, লিয়াকত, মুকিদ, আকমান, সায়েক, জয়তুন, জমশেদ, মিছিল, ছুফি, সুমন, ছায়াদ ও জাবেদসহ প্রায় শ’খানেক লোক রেদুয়ানদের বাড়ি ঘেরাও কওে এবং কেউ কিছু বুঝে উঠার আগেই লেফাস সবাইকে হুকুম দেয়- কেউ যেন পালাতে না পারে, সবাইকে মেরে ফেলো। লেফাছ হুকুম দেয়ার সাথে সাথে আকবর তার বন্দুক থেকে রেদুয়ানের মাথায় গুলি করলে সে ধরাশায়ী হয়। এসময় তার মা-ভাইয়ের চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে লেফাস আবারও হুকুম দেয়, যারা আসবে সবাইকে হত্যা করো। এসময় রেদুয়ানের ফুফু মৌ বেগম এগিয়ে আসলে লেফাস তার বন্দুক থেকে মৌ বেগমের পায়ে গুলি করে তাকে ধরাশায়ী করে। এসময় পাশের বাড়ির হোসেন এগিয়ে আসলে আকবরের ভাই আকমান তার বুকে গুলি করে এবং রেদুয়ানের ভাই ফয়ছল এবং মা রেশনা বেগমকে লাথি ও কিলঘুষি মারে। একইভাবে  তারা হাসিদ মিয়াকে গুলি করে এবং ছুলফির আঘাতে তার একটি পা কেটে ফেলে। ঘটনার পর ৩০ জুলাই নিহত রেদুয়ানের মা রেশনা বেগম বাদী হয়ে ৭২ জনকে আসামী ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ৩৯/২১৫ইং)। ওই মামলার ৫/৬ জন আসামী জেলহাজতে রয়েছে। কিন্তু, প্রধান আসামী আকবর এখনো অধরা রয়েছে। সংবাদ সম্মেলনকারীরা জানতে পেরেছেন আকবর এবং আকমান বর্তমানে দুবাই ও সৌদিতে রয়েছে। হত্যাকারীরা নিয়মিত বিভিন্ন মাধ্যমে রেদুয়ানের পরিবারসহ এলাকাবাসীকে হুমকি-ধামকি দিচ্ছে, মামলা তুলে না নিলে তারা আবারও হত্যাকান্ড ঘটাবে। ২৩ আগষ্ট বিকালে আসামী মুকিদ মিয়া, ছুফি মিয়া, জাবেদ মিয়া, লেফাস, লিয়াকত, ছায়াদ ও জমশেদ রেদুয়ানদের বাড়ির রাস্তার পাশে এসে হুমকি দিয়ে বলেছে, মামলা তুলে না নিলে তাদেরকে মেরে ফেলবে। এ ঘটনার সাথে সাথে তারা মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোনে ঘটনা জানালে, তিনি কিছু করতে পারবেন না বলে ফোন কেটে দেন। পরবর্তীতে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তারা ব্যর্থ হন। পরে তারা শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নিয়াজ মোহাম্মদ শরিফের সাথে যোগাযোগ করলে তিনিও একই কথা বলে ফোন কেটে দেন। এ বিয়য়ে যারাই ফোন করেছেন সবাইকেই পুলিশ একই জবাব দিয়েছে। পুলিশ একদিকে হত্যাকারীদেরকে গ্রেফতার করছেনা, অপরদিকে এখনও তাদের বন্দুক উদ্ধার করার কোনো ভূমিকা নেয়নি। যদি বন্দুক উদ্ধার না করা হয় তবে তারা আরও হত্যাকান্ড ঘটাবে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এমতাবস্থায় বাধ্য হয়ে জীবনের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করছেন বলে জানিয়ে তারা উল্লেখ করেন- এই লেফাস মিয়া, লিয়াকত মিয়া, মুকিদ মিয়া গত ২০১৮ সালে দুটি হত্যা করে। ওই হত্যামামলা এখনও চলমান (মামলা নং (১৪/১৯৪)। তারা আশা করছেন, হত্যাকারীদের ব্যাপারে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।



বিষয়: #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার