শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস
৩১৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস

বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫৩ লাখ টাকার অনুদান দিল নোভারটিস
[ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৪] বন্যা-পরবর্তী মানবিক পরিস্থিতি মোকাবেলায় সহায়তা নিয়ে এসেছে নোভারটিস, একটি বহুজাতিক ওষুধ কোম্পানি।
আজ মঙ্গলবার কোম্পানিটি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৫৩ লাখ টাকা অনুদান দিয়েছে। এই সহায়তার মাধ্যমে নোভারটিস বন্যা দুর্গতদের জন্য চলমান ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় অবদান রাখার লক্ষ্য রাখে।

নোভারটিসের কান্ট্রি প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফাহমিদ ওয়াসিক আলী বলেন, “দেশের মানুষ একযোগে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছে, এবার বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় সবার এগিয়ে আসার পালা। বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্গত মানুষদের সহযোগিতা করতে এবং বন্যার্তদের জন্য চলমান ত্রাণ কার্যক্রমে অবদান রাখার লক্ষ্যে নোভারটিস পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ (অনুদান) গ্রহণ করা হয়েছে।”বন্যা-পরবর্তী সমস্যা মোকাবিলায় নোভারটিসের পক্ষ থেকে তিনি ৫৩ লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এর হাতে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আলম নোভারটিস এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

১২টি পূর্বাঞ্চলীয় জেলা জুড়ে প্রায় ৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয় বন্যায়। বহু মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়, নষ্ট হয় ফসল ও গবাদি পশু; ব্যাহত হয় বিদ্যুৎ ও ইন্টারনেটের মতো জরুরি সেবা। ক্ষতিগ্রস্তএলাকায় খাবার, নিরাপদ পানি ও ঔষধ সংকট দেখা দেয়ায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি হন এসব অঞ্চলের মানুষ।

নোভারটিস সম্পর্কে:
মানুষের জীবনমানের উন্নয়ন ও দীর্ঘায়নে নোভারটিস ওষুধের নতুন রূপকল্প তৈরী করছে। একটি শীর্ষস্থানীয় বহুজাতিক ওষুধ কোম্পানি হিসেবে, আমরা বৈজ্ঞানিক উদ্ভাবন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এমন চিকিৎসা পদ্ধতি তৈরি করি যা চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। নতুন ওষুধের সন্ধানে, আমরা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষ বিনিয়োগকারী কোম্পানিগুলোর মধ্যে ধারাবাহিকভাবে স্থান পেয়ে থাকি। নোভারটিস পণ্য বিশ্বব্যাপী ৭৫০ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছে এবং আমরা আমাদের সর্বাধুনিক চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিত্যনতুন উদ্ভাবনী পদ্ধতি খুঁজে চলেছি। নোভারটিসে প্রায় ১০৫,০০০ জন কর্মী, যারা ১৪০টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করছেন, একসঙ্গে কাজ করছেন।



বিষয়: #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম ৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায়  অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার   ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান