শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » সুনামগঞ্জে একযোগে ছয় থানার ওসির বদলি।।
সুনামগঞ্জে একযোগে ছয় থানার ওসির বদলি।।
ওয়াহিদুর রহমান ::

সুনামগঞ্জ জেলার ছয় থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে একযোগে বদলির নির্দেশনা জারি করা হয়েছে।
১৯(সেপ্টেম্বর)বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত পত্রে এই আদেশ প্রদান করা হয়।
বদলিকৃতরা হলেন,জেলার তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক এস এম মাইন উদ্দিন,সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আহাদ,ছাতক থানার পুলিশ পরিদর্শক শাহ আলম,দিরাই থানার পুলিশ পরিদর্শক মোঃ ইখতিয়ার উদ্দিন,জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান ও বিশ্বম্ভরপুর থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আব্দুর রাজ্জাকে সুনামগঞ্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইন ওআর এ বদলি করা হয়েছে।
এদিকে একই দিন পৃথক আরেক আদেশে সুনামগঞ্জ পুলিশ অফিসের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ দেলোয়ার হোসেন কে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক, সুনামগঞ্জ পুলিশ অফিসের মাদক বিরোধী সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোখেলেছুর রহমান আকন্দ কে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক,সুনামগঞ্জ পুলিশ লাইন্সের রেশন স্টোর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)নাজমুল হক কে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক,তাহিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)গোলাম কিবরিয়া হাসান কে ছাতক থানার পুলিশ পরিদর্শক,জগন্নাথপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মোঃজাহিদুল হক কে দিরাই থানার পুলিশ পরিদর্শক,এবং তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃকাউছার আলম কে বিশ্বম্ভরপুর থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয় জনস্বার্থে তাদের কে বদলি করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।##
বিষয়: #সুনামগঞ্জে একযোগে ছয় থানার ওসির বদলি।।




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
