শিরোনাম:
●   দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ ●   রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক ●   দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার ●   ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক ●   যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী ●   ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » আমাকে দেখার পর কেন তারা মারমুখী হবেন কারণ খুঁজে পাচ্ছিলাম না: জ্যোতিকা জ্যোতি
প্রথম পাতা » বিনোদন » আমাকে দেখার পর কেন তারা মারমুখী হবেন কারণ খুঁজে পাচ্ছিলাম না: জ্যোতিকা জ্যোতি
২৫৯ বার পঠিত
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমাকে দেখার পর কেন তারা মারমুখী হবেন কারণ খুঁজে পাচ্ছিলাম না: জ্যোতিকা জ্যোতি

বজ্রকণ্ঠ অনলাইন:
জ্যোতিকা জ্যোতি। (পুরনো ছবি) - আমাকে দেখার পর কেন তারা মারমুখী হবেন কারণ খুঁজে পাচ্ছিলাম না: জ্যোতিকা জ্যোতি
শিল্পকলার পরিচালক ও অভিনেত্রী বলেছেন, শিল্পকলায় সহকর্মীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম। আসলে সমস্যা কী, তা জানার জন্য। তারা কথা বলবেন না। আমাকে দেখার পর কেন তারা মারমুখী হবেন, এর কারণ খুঁজে পাচ্ছিলাম না। কেন আমার সঙ্গে অন্যায় হচ্ছে? চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন। রুম থেকে বের হওয়ার সময় আমি সব জিনিস দেখালাম। যেখানে আমার ব্যক্তিগত জিনিসও ছিল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিল্পকলা থেকে বেরিয়ে এক ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি। এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবার শিল্পকলা একাডেমিতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। দুপুর সাড়ে ১২টা পর অফিসকক্ষে প্রবেশ করেন জ্যোতি। অফিসকক্ষের বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি ত্যাগ করেন। ২০২৩ সালের মার্চে জ্যোতিকা জ্যোতিকে শিল্পকলায় পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

ফেসবুক লাইভে জ্যোতি বলেন, ‘…যদিও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় চাকরি হয়েছে। অনেকেই মনে করেন, আমি আওয়ামী লীগের সুবিধাভোগী। কিন্তু কীভাবে আমার চাকরিটা হয়েছে, সেটা আমি জানি।…দুজনকে সিভি দিয়েছিলাম। কী চাকরি পাব, সেটা জানতাম না। পরে আমার প্রোফাইল দেখে শিল্পকলায় চুক্তিভিত্তিক চাকরি হয়। ছয় মাস আমার ভেরিফিকেশন হয়েছে। সরকারি সুবিধা পেলে এক দিনের নোটিশে আমাকে বসিয়ে দেয়া হতো।’

জ্যোতিকা জ্যোতি জানান, গত সরকার তাকে দুই বছর মেয়াদের চুক্তিভিত্তিক চাকরির সুযোগ দিয়েছিল। সেই মেয়াদ এখনো আছে। সরকার পতনের পর আগের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কোনো খবরও তিনি পাননি। তাই এখনও চাকরিটা আছে। দুই মাস ধরে যা চলছে, তাতে শিল্পকলার অফিশিয়াল কাজ বন্ধই বলা যায়। নতুন ডিজি এসেছেন। আমার মনে হলো, অফিসে এখন যাওয়া যায়। যেহেতু চাকরিটা আছে, অফিসে কেন যাব না! সে কারণেই অফিসে আসা।

জ্যোতিকা জ্যোতি বলেন, সবার কাছে একটা খবর যায়, আমাকে অবরুদ্ধ করা হয়েছে। কিন্তু আমি জানতাম না। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো দায়িত্বপ্রাপ্ত, কেন চলে যাব? পরে ডিজি আসেন। তিনি জানতে চান, এই অবস্থায় কেন এসেছি। আমাকে চলে যেতে বলেন। পরে যে সিদ্ধান্ত হয়, হবে। পরে সচিব স্যার চলে যেতে বলেন। তখন আমি জরুরি কাগজপত্র নিতে রুমে যাই। জ্যোতি জানান, অফিসকক্ষে ব্যক্তিগত কাগজপত্র থাকায় ভেতরে যান। তখন সহকর্মীরা অফিসকক্ষের পাশে দাঁড়ানো। তিনি দরজা বন্ধ করে দেন।

এর আগে জ্যোতিকা জ্যোতির অফিস ত্যাগের বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন বলেন, ‘আমরা তাকে বলেছি অফিস থেকে চলে যেতে। কারণ, তিনি ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না।

আইরিন পারভীনের ভাষ্য, যারা সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে উৎসাহিত করেছেন, যারা রক্ত ঝরার জন্য দায়ী, তাদের আমরা সহকর্মী হিসেবে চাই না।

প্রসঙ্গত, ময়মনসিংহের মেয়ে জ্যোতিকা জ্যোতি অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট চেয়েছিলেন। তবে মনোনয়ন পাননি।






আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার