শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুর সীমান্তে দেড় কোটি টাকার সোনা সহ ২ জনকে আটক
দৌলতপুর সীমান্তে দেড় কোটি টাকার সোনা সহ ২ জনকে আটক
খন্দকার জালাল উদ্দীন :

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারী বিওপির সরকার ঘাট নামক স্থানে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ নির্দেশনায় সীমান্তে চোরা চালান বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিজিবির জেসিও ১০১০৫ নায়েক সুবেদার মোঃ শওকত আলীর নেতৃত্বে ২ চোরাচালানীকে ১ কেজি ৩৭৭ গ্রাম সোনা ২টি হিরো হোন্ডা মটর সাইকেল ২টি স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা সহ আটক করতে সক্ষম হয়। আটক কৃত চোরাচালানীরা হচ্ছে চিলমারীর ইনছাফনগর মরার চর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র নজরুল ইসলাম (২০) ও একই এলাকার কাজল বিশ্বাসের পুত্র মোঃ সেলিম রেজা (২২)। আটক কৃত সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৪২ লক্ষ ১৯ হাজার পাঁচশত সাতাশ টাকা বলে বিজিবি সুত্রে জানা গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই স্বণ চোরাচালানী কে শুক্রবার সন্ধায় দৌলতপুর থানায় সোর্পদ করা হয়েছে বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত, কর্মকর্তা মাহবুবুর মুর্শেদ জানান।
বিষয়: #দৌলতপুর










গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড 