শিরোনাম:
●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে ‘চাপের মুখে’ ৩ শিক্ষকের পদত্যাগ
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে ‘চাপের মুখে’ ৩ শিক্ষকের পদত্যাগ
৫৬৪ বার পঠিত
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে ‘চাপের মুখে’ ৩ শিক্ষকের পদত্যাগ

বজ্রকণ্ঠ অনলাইন ডিজিটাল ডেস্ক ::

সুনামগঞ্জে ‘চাপের মুখে’ ৩ শিক্ষকের পদত্যাগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং পাশের মধ্যনগর উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া এক সহকারী শিক্ষককে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে ওই দুটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গাছতলা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে সুমিতা বালা তালুকদার ও সহকারী শিক্ষক পদে মো. দীন ইসলাম ২০০০ সালে যোগদান করেন। সুমিতা বালা বর্তমানে প্রধান শিক্ষক ও দীন ইসলাম বর্তমানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে গাছতলা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে মাঠে জড়ো করেন। এরপর প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে মিছিল বের করেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধর্মপাশা ও বাদশাগঞ্জ এলাকার ১০ থেকে ১৫ শিক্ষার্থী সেখানে গিয়ে বিদ্যালয়টির শিক্ষার্থীদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সভায় বসেন। সভায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদত্যাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে জানানো হয়। একপর্যায়ে বেলা একটার দিকে ওই দুই শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, ওই দুই শিক্ষক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রভাব খাটান। বিদ্যালয়ের ছাত্রীদের বিশ্রামাগারে (কমন রুম) বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ঠিকাদারের লোকজনকে থাকতে দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা বালা তালুকদার বলেন, ‘নিরুপায় হয়ে চাপের মুখে পড়ে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। বিদ্যালয়ে যা সিদ্ধান্ত হয়, তা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়।’

অপর দিকে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ উদ্দিনের সঙ্গে গত বৃহস্পতিবার দুপুরে আরেক শিক্ষক তিতাস মাহমুদের কথা–কাটাকাটি হয়। আজ সকাল সোয়া ১০টার দিকে শিক্ষকদের মধ্যে বিরোধের অবসান চেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠদান বর্জন করে। পরে বেলা ১১টার দিকে মধ্যনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বহিরাগতসহ ১০ থেকে ১৫ জন বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আসেন। একপর্যায়ে তাঁরা বিভিন্ন অভিযোগে সহকারী শিক্ষক শরীফ উদ্দিনকে স্বেচ্ছায় পদত্যাগ করতে এবং ওই শিক্ষকের বন্ধু হয়ে তাঁকে নানা কাজে পরোক্ষভাবে সহায়তা করায় আরেক সহকারী শিক্ষক শামীম আহমেদকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করার জন্য প্রধান শিক্ষককে বলেন।

এ সময় প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ওই দুই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে শরীফ উদ্দিন পদত্যাগ করতে বাধ্য হন এবং সহকারী শিক্ষক শামীম আহমেদকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেন প্রধান শিক্ষক। তবে সহকারী শিক্ষক শরীফ উদ্দিন বলেন, ‘যারা এখানে এসেছিল, তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী নয়। আমাকে মারধর করার ভয় দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।’

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখেই সহকারী শিক্ষক শরীফ উদ্দিন পদত্যাগ করেছেন। তাঁকে আমাদের পক্ষ থেকে চাপ দেওয়া হয়নি। সহকারী শিক্ষক শামীম আহমেদ তাঁর বন্ধু হয়ে তাঁকে পরোক্ষভাবে বিভিন্ন কাজে সহযোগিতা করায় প্রধান শিক্ষক ওই শিক্ষককে দুই মাসের জন্য বহিষ্কার করেছেন।’

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, তাঁর উপজেলার ঘটনাটি তিনি শুনেছেন। তবে তিনি উপজেলার বাইরে আছেন। আর ধর্মপাশা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘দুই শিক্ষকের পদত্যাগপত্র পেয়েছি। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারকে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছি।’



বিষয়: #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ