শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা
প্রথম পাতা » বিনোদন » অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা
২৯২ বার পঠিত
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা

ভারতের মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, রঞ্জিত আমার সঙ্গে অসংযত আচরণ করেন। এমনকি আমাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত।

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, আরজি করকাণ্ডে উত্তাল রাজ্য। এর তীব্র নিন্দা করেছেন টালিউড ও বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যেই টালিউড অভিনেত্রী শ্রীলেখাও প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সামাজিকমাধ্যমে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন তিনি। শ্রীলেখা বলেন, অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন পরিচালক রঞ্জিত।

এ ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়ে অভিনেত্রী বলেন, আমি এ ঘটনা কারও সঙ্গে শেয়ার করে নিতে পারছিলাম না। এ ঘটনার পর আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই। মনে হচ্ছিল, কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম। তবে এ ঘটনার পর তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেয়া হয়নি।

সংবাদমাধ্যমকে শ্রীলেখা জানান, ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’-এর অডিশনের সময়ে তাকে যৌন হেনস্তা করেছেন পরিচালক রঞ্জিত। অভিনেত্রী বলেন, আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন ওর শোবার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলি নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ আমার তেমন বন্ধুত্বও ছিল না ওর সঙ্গে। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তিনি আমার ঘাড়ে ও চুল স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।

এদিকে, অভিনেত্রীর এ অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান ও পরিচালক রঞ্জিত। শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করে পরিচালক বলেন, চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণনের উপস্থিতিতে আমি ওর (শ্রীলেখা) সঙ্গে কথা বলেছিলাম। গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন। আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শ্রীলেখাকে দেয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেয়া হয়নি বলে তিনি যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বলে দাবি পরিচালকের।



বিষয়: #


আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম