বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি ::

১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। বুধবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: পয়গাম আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, থানা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুবদলের সভাপতি মো: মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন, রুহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনার আলী, সাধারণ সম্পাদক নূরে আলম রুবেল প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচীতে জেলা বিএনপি, জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন। বক্তারা ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবি জানান।
বিষয়: #কর্মসূচী #ঠাকুরগাঁও #বিক্ষোভ #যুবদল










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 