বুধবার ● ২১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
বজ্রকণ্ঠ নিউজঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মইনুল ইসলাম দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও একই ইউনিয়নের বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামের কাজী প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৮ আগস্ট রাত ৯টার দিকে বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য ও পূর্ব বিরোধ নিয়ে আলম মোল্লা অর্থাৎ ঘোষ পক্ষের লোকজনের সাথে মইনুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ঘোষ পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মইনুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম ও তার একটি হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান।
দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম প্রতিপক্ষের হামলায় নিহত হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনার পর পরই থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। নিহতের লাশ ঢাকায় ময়নাতদন্ত শেষে দৌলতপুরে নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতয়েন রয়েছে।
বিষয়: #দল #দৌলতপুর #নিহত #নেতা #প্রতিপক্ষ #স্বেচ্ছাসেবক #হামলা




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
