শনিবার ● ২৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » মোবাইল ইন্টারনেট কখন চালু হচ্ছে, জানাল বিটিআরসি
মোবাইল ইন্টারনেট কখন চালু হচ্ছে, জানাল বিটিআরসি

কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। তবে আগামীকাল রোববার বা সোমবারের দিকে তা চালু হতে পারে জানিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
কবে নাগাদ মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে গতকাল শুক্রবার (২৬ জুলাই) বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রবি অথবা সোমবারে চালু করার পরিকল্পনা আছে। যেসব সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার রিপেয়ার করা হয়েছে (তার ওপর) ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেসার যেহেতু আরেকটু বেশি পড়বে সে জন্য পরীক্ষা-নিরীক্ষা করছি।’
কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই প্রথমে নির্দিষ্ট কিছু স্থানে এবং পরিস্থিতির আরও অবনতি হলে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়।
গত মঙ্গলবার (২৩ জুলাই) সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তবে ফেসবুক, মেসেঞ্জারসহ কিছু মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া ইন্টারনেটের গতিও ধীর রয়েছে।
বিষয়: #ইন্টারনেট #কখন #চালু #জানাল #বিটিআরসি #মোবাইল #হচ্ছে










ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা 