বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » Draft » রান্না করতে গিয়ে হাত পুড়লে ভরসা রাখবেন যে উপায়ে
রান্না করতে গিয়ে হাত পুড়লে ভরসা রাখবেন যে উপায়ে
রান্না করতে গিয়ে গরম কড়াইয়ে ছ্যাঁকা খেয়ে বা তেল ছিটকে এসে হাত পুড়ে যাওয়ার ঘটনা হামেশাই ঘটে থাকে। তাড়াহুড়োয় জামাকাপড় ইস্তিরি করার সময়ও ছ্যাঁকা লাগে।
সেই সময় জ্বালা কমাতে অনেকেই ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করে থাকেন। নিজের মতো চিকিৎসা করতে গিয়ে মাঝেমাঝেই কিছু ভুল হয়ে যায়। তার থেকে জন্ম নেয় বড় কোনও সমস্যা।
ফোস্কায় ভুলেও বরফ কিংবা টুথপেষ্ট লাগানো মোটেই উচিত নয়। সবচেয়ে ভাল, কলের ঠান্ডা জলের নীচে বেশ খানিক ক্ষণ হাত রেখে দেওয়া। হাতের কাছে ওষুধ না থাকলে তাৎক্ষণিক জ্বালাপোড়া কমাতে ঠান্ডা জল ছাড়া আর কী কী ব্যবহার করতে পারেন?
মধু: হেঁশেলে সব সময় মধু মজুত রাখুন। ক্ষতস্থান থেকে ক্ষতিকর ব্যাক্টেরিয়া দূর করতে ও জ্বালাভাব কমাতে মধু বেশ কাজে আসে। তাই ঠান্ডা জলে ক্ষতস্থান রাখার পর বেশ খানিকটা মধু লাগিয়ে রাখলেই স্বস্তি পাবেন।
অ্যালো ভেরা: ক্ষতস্থানে অ্যালো ভেরা লাগালে সেই স্থান ঠান্ডা হয় ও জ্বালাভাবও কমে। বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে তার পাতা ছিঁড়ে সরাসরি ক্ষতস্থানের উপরে লাগিয়ে নিতে পারেন। অ্যালো ভেরা পোড়া অংশের দাগ মেলাতেও সাহায্য করে।
শসার টুকরো: শসার টুকরো ক্ষতস্থানের জ্বালা ভাব কমায়। কারণ এতে এমন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা যে কোনও প্রদাহকে কমাতে সহায়তা করে। এ ছাড়া শসায় থাকা প্যান্টোথেনিক অ্যাসিড ত্বককে মোলায়েম ও কোমল রাখে।
বিষয়: #রান্না










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 