বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছাত্রলীগ
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছাত্রলীগ
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
অসহায় পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ১ হাজারের বেশি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
২৯ মে, বুধবার এ ত্রাণ পৌঁছে দেয় ছাত্রলীগ। এসময় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং খাবার স্যালাইন সরবরাহ করা হয় দুস্থ অসহায় পরিবারের মাঝে।
এদিন ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
একইসাথে দেশের যেসকল উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে সেসকল স্থানে একযোগে বাংলাদেশ ছাত্রলীগের এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়: #ঘূর্ণিঝড় #ছাত্রলীগ










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 