শনিবার ● ৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » Default Category » চাঁদপুরে বাল্কহেড অবৈধ বালুর ড্রেজার স্পিডবোটসহ আটক ৪৩
চাঁদপুরে বাল্কহেড অবৈধ বালুর ড্রেজার স্পিডবোটসহ আটক ৪৩
::মনির হোসেন::
চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ০২ স্পিড বোট ও নগদ অর্থসহ ৪৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। ৬ জুলাই শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে ৬ জুলাই ২০২৪ তারিখ শনিবার দুপুর আড়াইটায় চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তলন কাজে ব্যবহৃত ১ টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ২টি স্পিডবোট ও নগদ অর্থ টাকা ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা জব্দসহ ৪৩ জন আসামিকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও স্পিড বোট এর আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৩০ লক্ষ টাকা। তিনি আরও বলেন, জব্দকৃত বাল্কহেড, ড্রেজার ও ১ টি স্পিড বোটসহ (২০০ সিসি) জব্দকৃত নগদ অর্থ টাকা ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব হিল্লোল চাকমা এর নিকট হন্তান্তর করা হয়। এছাড়াও জব্দকৃত অপর ১টি স্পিডবোট (২০০সিসি) উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জনাব হিল্লোল চাকমা এর নির্দেশনা মোতাবেক বিসিজি স্টেশন চাঁদপুর এর হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৪৩ জন আসামীদের উত্তর মতলব নৌ-পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #ড্রেজার #স্পিডবোট




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
