শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
প্রথম পাতা » প্রবাসে » আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
৩৫ বার পঠিত
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন

আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
মতিয়ার চৌধরী :; ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকালে সিলেটের দক্ষিনসুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আফলাতুন নেছা-পীর বকস ফাউন্ডেশনের চেয়ারম্যান কামালবাজার ইউনিয়নের ৬নং ওয়াডের সদস্য মো. ছোয়াব আলীর সভাপতিত্বে ও হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ কারী এম. এ. রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক লেখক মামুন রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ, ১০নং কামালবাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মুফতি শেখ মো. আব্দুল মুকিত, গুপ্তরগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো. আলী আহমদ, ধরগাঁও হাফিজিয়া মাদরাসার সহকারী প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবদুস শহিদ, কুরানিক গার্ডেন মডেল মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন ফজল, এলাকার প্রবীন মুরবি লিয়াকত মিয়া, আব্দুল করিম, শফিক মিয়া, আবদুল মুতলিব, আফতাব মিয়া, মাস্টার আব্দুল হাই, সমাজসেবি আবু সলমান চৌধুরী, শিক্ষক মাসুক মিয়া, শিক্ষক আজম আলী, ব্যাংকার আনোয়ার হোসেন, দাখিল মাদ্রাসর সুপার আব্দুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরীফ উদ্দিন ও ইসলামি সংগীত পরিবেশন করেন রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সহসভাপতি তরুন রাজনীতিবিদ আজাদ মিয়া ও সভাপতি সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আফতাব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল হক, প্রবাসী সুলতান মিয়া, হাফিজ জয়নাল আবেদীন, হাফিজ রাকিব আলী, রফিক মিয়া, এলাকার মুরব্বি আব্দুল ওয়াহাব, বাদশা মিয়া, আব্দুল কালাম, আবু তাহের, কবির মিয়া, সুনু মিয়া, রহমত আলী খোকন, আজাদুর রহমান সুমন, নিজাম রহমান, আবুল হাসনাত নয়ন, নাবিদ হাসান, জিকরুল ইসলাম ও নাফিস ইকবাল প্রমুখ।
চারটি ক্যাটাগরিতে তিনজন করে মোট ১২জনকে বৃত্তি প্রদান করা হয়। প্রথম স্থান অর্জনকারী বৃত্তি প্রাপ্তদেরকে দেওয়া হয় সনদপত্র, পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড ও মূল্যবান ইসলামী বই। দ্বিতীয় স্থান অর্জনকারী বৃত্তি প্রাপ্তদের দেওয়া হয় সনদপত্র, তিন হাজার টাকার প্রাইজবন্ড ও মূল্যবান ইসলামী বই। তৃতীয় স্থান অর্জনকারী বৃত্তি প্রাপ্তদেরকে দেওয়া হয় সনদপত্র, দুই হাজার টাকার প্রাইজবন্ড ও মূল্যবান ইসলামী বই।এছাড়া যারা এ বৃত্তি পরীক্ষায় যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের সকলকে পুরস্কৃত করা হয় বৃত্তি প্রাপ্তরা হলেন হিফয তাকমিল (৩০ পারা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার শেখ রাহিম, দ্বিতীয় স্থান অর্জন করেছে গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার মুহিবুর রহমান ও তৃতীয় স্থান অর্জন করেছে গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার কামরান হোসেন। হিফয উচ্চ মাধ্যমিক (২০ পারা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুরআনিক গার্ডেন মডেল মাদরাসার আব্দুর রহমান আকিব, দ্বিতীয় স্থান অর্জন করেছে ধরগাঁও হাফিজিয়া মাদরাসার জসিম উদ্দিন, তৃতীয় স্থান অর্জন করেছে ধরগাঁও হাফিজিয়া মাদরাসার জুনেদ আহমদ। হিফয মাধ্যমিক (১০ পারা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার জাহিদ আহমদ, দ্বিতীয় স্থান অর্জন করেছে কুরআনিক গার্ডেন মডেল মাদরাসার মিলাদ আহমদ, তৃতীয় স্থান অর্জন করেছে ধরগাঁও হাফিজিয়া মাদরাসার আবু ছালেহ রমজান। হিফয ইবতেদায়ী (৫ পারা) বিভাগে হিফয ইবতেদায়ী (৫ পারা)য় প্রথম স্থান অর্জন করেছে কুরআনিক গার্ডেন মডেল মাদরাসার আশফাক বিন মাসুম, দ্বিতীয় স্থান অর্জন করেছে কুরআনিক গার্ডেন মডেল মাদরাসার শাহান আহমদ, তৃতীয় স্থান অর্জন করেছে কুরআনিক গার্ডেন মডেল মাদরাসার রাহাত আহমদ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন রশীদ বলেনঃ-পবিত্র কোরআন শরীফকে বলা হয় সহজ সহজ সহজ। যার জন্য অন্ধ থেকে শিশুরাও পারে হিফয করে কোরআনে হাফিজ হতে। এই কোরআনে আল্লাহ পাক চৌদ্দশ বছর আগে জ্ঞান বিজ্ঞানের তথ্য উপাত্ত ও সমাপ্তি টেনেছেন। নতুন করে আর অনুপরিমান জ্ঞান বিজ্ঞানের কথা কেউ বলতে পারবেন না। আল্লাহ পাক সবই তার রাসুলের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।



বিষয়: #  #  #  #


প্রবাসে এর আরও খবর

বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।। বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর  যাত্রা শুরু পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর যাত্রা শুরু
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
শিক্ষক লেখক-প্রকাশক  শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত
লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ঢাকায় তারেক রহমানের ১৪ জনসভা ৮ ও ৯ ফেব্রুয়ারি
একটি দল জাল ভোট দিতে বোরকা-নিকাব প্রস্তুত করেছে: মাহদী